সর্বশেষ

মালয়েশিয়ায় সমুদ্রে ফেলা হলো হাজার হাজার কোরআন

751a20d193d0c64c895cab0527719d48c93f554bb1f6d438 (1)Probashir city Popup 19 03

পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান মেনে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮,৬৭২টি কোরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১,৭৫৮টি স্থানে তল্লাশি চালিয়ে ৬,৬২০টি অননুমোদিত কোরআনের কপি জব্দ করা হয়। জব্দকৃত এসব কপির বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার রিঙ্গিত।

শুক্রবার এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, কোরআনের প্রতিটি হরফ ও হরকত অত্যন্ত স্পর্শকাতর এবং সামান্য ভুলও এর অর্থ পরিবর্তন করতে পারে। তাই আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নজরদারি শুধু মুদ্রিত কোরআনেই সীমাবদ্ধ থাকবে না; অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ডিজিটাল ও অডিও সংস্করণের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ধর্মীয় বিধান অনুযায়ী ত্রুটিপূর্ণ কোরআনের কপিগুলো পোর্ট ক্ল্যাং উপকূলের গভীর সমুদ্রে অত্যন্ত সম্মানের সঙ্গে নিমজ্জিত করা হয়। প্রায় ২৭ লক্ষ রিঙ্গিত মূল্যের এসব কপি নির্দিষ্ট ব্লকে সংরক্ষণ করে বিসর্জন দেয়া হয়, যা দেশটিতে পবিত্র ধর্মগ্রন্থের মর্যাদা রক্ষার স্বীকৃত পদ্ধতি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03