সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা বাংলাদেশি নিহত

LIopy 20260303Probashir city Popup 19 03

জীবিকার তাগিদে ঋণ করে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল চোখে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন বেলায়েত শেখ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মৃত ইউসুখ শেখের ছেলে। নিহতের ছোট ভাই ঝিলু শেখ জানান, গতকাল সকাল ৯টার দিকে মালয়েশিয়াপ্রবাসী পাশের গ্রামের এক ব্যক্তি ফোন করে ভাইয়ের মৃত্যুর খবরটি তাঁদের জানান। খবরটি শোনার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম।

স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে বেলায়েত ছিলেন সবার বড়। তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। প্রায় তিন বছর আগে অনেক আশা নিয়ে ধারদেনা করে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন। ভাই হারিয়ে দিশাহারা ঝিলু শেখ আক্ষেপ করে বলেন, ‘ভাইয়ের মৃত্যুতে আজ সব স্বপ্ন শেষ হয়ে গেল।’ বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03