সর্বশেষ

মালয়েশিয়ায় হাসপাতালে ভর্তি অজ্ঞাত বাংলাদেশি, পরিচয় খুঁজছে হাইকমিশন

Unidentified Bangladeshi admitted to hospital in Malaysia, High Commission seeks identityCity ads Investment (1)

মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি হাসপাতালে অজ্ঞাতপরিচয় এক বাংলাদেশি কর্মী চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অসুস্থতা ও মানসিক বিপর্যস্ত অবস্থার কারণে তিনি নিজের নাম-পরিচয় কিংবা দেশের ঠিকানা জানাতে পারছেন না। ফলে তার পরিচয় নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ হাইকমিশন শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, চিকিৎসাধীন ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার আত্মীয়-স্বজনের পরিচয়/ঠিকানা সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি/বিবরণও শেয়ার করা হয়।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ ডিসেম্বর পেরাকের তেলোক ইনতান এলাকা থেকে তাকে স্থানীয় পুলিশ আটক করে। আটকের সময় তার কাছে বৈধ পাসপোর্ট, ভিসা বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। অনাধিকার প্রবেশের অভিযোগে আটক হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে পুলিশ তাকে দ্রুত পেরাকের হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তায় ভর্তি করে।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ২৯ জানুয়ারি ২০২৬ হাইকমিশনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই কর্মীকে পরিদর্শন করে। চিকিৎসকদের বরাতে জানানো হয়, তিনি বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন এবং কথা বলা বা লিখতে না পারায় দীর্ঘ চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup