Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

Malaysia deports 135 migrant detainees, including Bangladeshis, to their home countryProbashircityWebPopupUpdate

জানুয়ারির শেষ সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন, ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক, ১ জন কম্বোডিয়ার নাগরিক।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব বন্দি টর্চার আইনসহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ সম্পন্ন করার পর প্রত্যাবাসনের আওতায় আনা হয়। প্রত্যাবাসিত সব বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দণ্ডভোগ শেষ হওয়া বন্দিরা যেন দেশে অবস্থান না করেন, সে লক্ষ্যে নিয়মিতভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate