সর্বশেষ

দেশে ফিরতে চায় মালয়েশিয়া প্রবাসী অসুস্থ সালাউদ্দিন

Ill Malaysian expatriate Salahuddin wants to return homeCity ads Investment (1)

মালয়েশিয়া থেকে দ্রুত দেশে ফিরতে চান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অসুস্থ প্রবাসী সালাউদ্দিন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের অসুস্থতায় চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় তিনি কার্যত চিকিৎসাবঞ্চিত অবস্থায় আছেন এবং সময়মতো দেশে ফেরত পাঠানো না গেলে পরিবারের কাছে জীবিত ফিরে যাওয়ার আশঙ্কা কমে যাচ্ছে। পরিবার বলছে, দ্রুত ব্যবস্থা না হলে তার সন্তানরা বাবাকে আর শেষ দেখা নাও দেখতে পারে।

স্বজনরা জানান, তাকে দেশে পাঠাতে হাসপাতাল বিল, বিশেষ পাস, বিমান টিকিটসহ আনুমানিক ২০ হাজার রিঙ্গিত প্রয়োজন—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ টাকা। পরিবারের পক্ষে এই অর্থ জোগানো সম্ভব নয় বলে তারা জানিয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন স্বজনরা।

পরিবারের তথ্য অনুযায়ী, জীবিকার তাগিদে ২০২০ সালের দিকে মালয়েশিয়ায় যান সালাউদ্দিন। সেখানে ভিসাজটিলতা, কাজ শেষে নিয়মিত বেতন না পাওয়া এবং দেনা পরিশোধের চাপসহ নানা দুশ্চিন্তায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে শ্বাসকষ্টজনিত সমস্যায় কুয়ালালামপুরের অদূরে হসপিটাল তেনংগু আম্পুয়ান রাহিমাতে তিনি চিকিৎসাধীন বলে জানানো হয়েছে।

স্বজনদের দাবি, বৈধ কাগজপত্রের জটিলতার কারণে চিকিৎসাসেবা পেতেও তাকে নিয়মিত নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এদিকে সালাউদ্দিনের সংকটাপন্ন অবস্থা দেখে মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন ফেনীর মেহেদী হাসান ও মোহাম্মদ আলী। মেহেদী হাসান তাকে নিজের বাসায় আশ্রয় দিয়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup