সর্বশেষ

মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৪৯

Raids on construction site in Malaysia, 149 arrested, including BangladeshisCity ads Investment (1)

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১০৪ জন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে সেরি আলম ও পাসির গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান শুরু হয়। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়ার ২১ জন, পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ৬ জন, নেপালের ৪ জন এবং ভারতের ১ জন নাগরিক রয়েছেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে কাজ করার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, বৈধ নথিপত্র ছাড়া বিদেশিদের কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে ওই নির্মাণ সাইটের একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিবাসন বিভাগের পরিচালক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি চারজন সাক্ষীকে হাজির হতে ‘বোরং ২৯’ (সমন) জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। নথিপত্র যাচাই ও বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup