সর্বশেষ

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক ২১৭

E passport fees for expatriate Bangladeshis in Malaysia revisedProbashir city Popup 19 03

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গর রাজ্যের আম্পাং জায়ায় একযোগে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। অভিযানের সময় স্থানীয় নাগরিক ও বিদেশি মিলিয়ে মোট ১ হাজার ৫৩০ জনের কাগজপত্র যাচাই করা হয়।

অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, প্রথম অভিযানটি চালানো হয় কুয়ালালামপুরের কোতারায়া এলাকার বাংলা মার্কেট জোনে। সেখানে ৮৭৬ জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬৫২ জন বিদেশি ও ২২৪ জন মালয়েশীয় নাগরিক ছিলেন। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সেলাঙ্গরের গ্যালাক্সি আম্পাং এলাকায়, যেখানে ৬৫৪ জনের কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে আটক ২১৭ জনের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ১৬২ জন নারী। আটককৃতদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, নাইজেরিয়া ও জার্মানিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বাংলাদেশি নাগরিকদের মধ্যে তিনজন পুরুষ আটক হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।

লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন এবং ভুয়া মালয়েশিয়ান জাতীয় পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে কয়েকজন পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সবাইকে আটক করা সম্ভব হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, ২০২৫ সালে এ পর্যন্ত সারা দেশে ১৩ হাজারের বেশি অভিযানে ৯২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী এবং দুই হাজারের বেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের প্রথম ১৭ দিনেই ৫০০টির বেশি অভিযানে ১ হাজার ৭৬০ জন অভিবাসী আটক হয়েছেন। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে স্থানীয় নাগরিক ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03