সর্বশেষ

প্রবাসী কর্মী নিয়োগে বড় দুঃসংবাদ দিল মালয়েশিয়া

15 20251224Probashir city Popup 19 03

মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে, কারণ চলতি বছরের জন্য নির্ধারিত সেবা খাতে বিদেশি কর্মী নিয়োগের কোটা প্রায় শেষ হয়ে গেছে। এ পরিস্থিতিতে নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কোটা পূরণের কাছাকাছি পৌঁছায় সময়সীমার আগেই আবেদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এ খাতে কাজের প্রস্তুতি নেওয়া হাজারো বিদেশি কর্মী অনিশ্চয়তায় পড়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্য সেবা খাতে মোট ৩০ হাজার বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন ছিল। কিন্তু বছরের শুরুতেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় কোটার শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত আবেদন স্থগিত করা হয়। অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (কেপিডিএন) আওতাধীন এই সেবা খাতে মূলত খুচরা, পাইকারি ও জরুরি সেবা সংশ্লিষ্ট কাজ অন্তর্ভুক্ত।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সেবা খাতে নিয়োগকর্তারা আগামী ২৬ ডিসেম্বরের পর আর কোনো আবেদন জমা দিতে পারবেন না। কেডিএনের ওয়ান-স্টপ সেন্টার (ওএসসি) ওই তারিখ থেকে এ খাতের সব ধরনের ফাইল গ্রহণ বন্ধ করবে। ফলে যারা এখনও আবেদন সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য ২০২৫ সালে এই খাতে মালয়েশিয়া যাত্রার সুযোগ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

তবে সেবা খাতে আবেদন স্থগিত থাকলেও অন্যান্য অনুমোদিত উপ-খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ বজায় থাকবে। এসব খাতের নিয়োগকর্তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, যোগ্য প্রতিষ্ঠানগুলো যেন দ্রুত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে।

বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং অনিয়ন্ত্রিত জনবল প্রবাহ ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে বিদেশি কর্মীদের পরিকল্পনা ও অভিবাসন প্রক্রিয়ায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03