সর্বশেষ

মালয়েশিয়ায় দেহ ব্যবসা করার সময় নারীসহ ২৯ প্রবাসী গ্রেফতার

0ffaa939 efc4 4d0a 84a6 4e978fb023e9City ads Investment (1)

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি একটি সমন্বিত অভিযান পরিচালনা করেছে। রাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম শহরের বাণিজ্যিক কেন্দ্র, নির্মাণ সাইট, রেস্তোরাঁ ও হোটেলগুলোতে হঠাৎ অভিযান চালায়। জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

7eccb52c 5729 4702 af48 b41daa29e4c1

তদন্তে উঠে আসে, অভিযানে অংশ নেওয়া কয়েকটি হোটেল ও রেস্তোরাঁর ভেতরে অশ্লীল কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে মোট ২৯ জন বিদেশিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মিয়ানমারের ২ পুরুষ, ইন্দোনেশিয়ার ১৩ পুরুষ ও ৮ নারী, লাওসের ৪ নারী এবং মিয়ানমারের আরও ২ নারী। তাদের বয়স ২২ থেকে ৫২ বছরের মধ্যে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অনুমোদিত সীমার বাইরে কাজ করা এবং বৈধ নথি না থাকার মতো একাধিক অভিযোগ রয়েছে। অভিযানকালে প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

গ্রেপ্তার হওয়া সকলকে জোহরের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী আইনি প্রক্রিয়া চলছে।

অভিযানের সময় তদন্তে সহায়তা করার উদ্দেশ্যে আরও দুইজনকে ‘ফর্ম ২৯’ এর মাধ্যমে সাক্ষীর সমন জারি করা হয়েছে বলে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup