সর্বশেষ

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

Bangladeshi construction worker dies in Malaysia after being struck by lightningProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার মেলাকা প্রদেশে নির্মাণাধীন একটি বাড়ির ছাদে কাজ করার সময় বজ্রপাতে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তামান আয়র কেরোহ হাইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন অফিসার, ডেপুটি ফায়ার সুপারিনটেনডেন্ট মো. হাফিদজাতুল্লাহ রশিদ।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শ্রমিকটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে কাজের সরঞ্জাম নামানোর সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। দুর্ঘটনার পরপরই তারা দুপুর ২টা ৪২ মিনিটে জরুরি কল পেয়ে একটি ফায়ার ইঞ্জিন ও ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠায়। আট মিনিটের মধ্যেই দলটি সেখানে পৌঁছে আহত শ্রমিককে ছাদ থেকে নেমে আনার ব্যবস্থা করে।

দ্রুত উদ্ধার করে নিচে আনার পর ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম পরীক্ষা করে শ্রমিকটিকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বজ্রপাতের সময় আকাশ মেঘলা থাকলেও তখন কোনো বৃষ্টিপাত হচ্ছিল না।

ঘটনাস্থলের একজন সুপারভাইজার জানান, কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই বজ্রপাত ঘটে, ফলে শ্রমিকটি কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারেননি।
উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক তদন্ত শেষে বিকেল ৩টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করে। মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate