সর্বশেষ

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

75 migrant workers, including 67 bangladeshis, arrested in malaysiaCity ads Investment (1)

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে এক যৌথ অভিযানে ৭৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) কেলান্তান। সোমবার সকাল ৯টা থেকে পাসির মাস ও কোটা বারু এলাকার বিভিন্ন নির্মাণস্থলে এই অভিযান চালানো হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি মাজলিস কেসেলামাতান নেগারা (এমকেএন) এবং জাবাতান তেনাগা কেরজা (জেটিকে)-র কর্মকর্তাসহ মোট ৩৮ জন আইনপ্রয়োগকারী সদস্য অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্যে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন ৬৭ জন বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশীয়, ১ জন ভারতীয় ও ১ জন মিয়ানমার নাগরিক। এছাড়া দুইজন ইন্দোনেশীয় নারীও আটক হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সবাইকে তানাহ মেরাহ ইমিগ্রেশন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থাকা এবং পাস বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ।

একই সঙ্গে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কেবল বৈধ নথিপত্র থাকা বিদেশি শ্রমিকদেরই নিয়োগ দেন। অবৈধ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

কেলান্তান ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের নির্মাণ খাতসহ বিভিন্ন সেক্টরে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে অভিবাসন আইন যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং শ্রমবাজারে শৃঙ্খলা বজায় থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup