সর্বশেষ

ট্রাম্পের আগমনে মালয়েশিয়ায় কঠোর নিরাপত্তা, আতঙ্কে অবৈধ প্রবাসীরা

2025 10299City ads Investment (1)

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এ সম্মেলনে যোগ দিতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা।

২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলমান এই উচ্চপর্যায়ের সম্মেলন ঘিরে পুরো শহরে কঠোর নজরদারি ও নিরাপত্তা বলয় গড়ে তুলেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে রাজধানীর বিভিন্ন কৌশলগত এলাকায় রোডব্লক, তল্লাশি চৌকি এবং অতিরিক্ত টহল জোরদার করেছে।

নিরাপত্তা জোরদারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, শীর্ষ সম্মেলনের নিরাপত্তা অজুহাতে আটক অভিযান বাড়তে পারে।

তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা শুধু আন্তর্জাতিক সম্মেলনকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup