সর্বশেষ

মালয়েশিয়ায় ৮২ প্রবাসীর আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি

82 expatriates surrender in malaysia, 19 bangladeshisProbashir city Popup 19 03

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৮২ জন প্রবাসী স্বেচ্ছায় দেশটির অভিবাসন দপ্তরে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ১৯ জনই বাংলাদেশি নাগরিক। শনিবার (১৮ অক্টোবর) রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মসমর্পণকারীরা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী আত্মসমর্পণ করেছেন, যা মূলত মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানের অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাদের অধিকাংশই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, কারণ তারা দেশে ফিরে যেতে চেয়েছেন এবং আইন লঙ্ঘনের বিষয়টি উপলব্ধি করেছেন।

অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিক ২৯ জন, বাংলাদেশি ১৯ জন এবং থাই নাগরিক ১৭ জন। বাকিদের মধ্যে ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, সুদান, নাইজেরিয়া, লাওস ও ইরাকের নাগরিক রয়েছেন।

এছাড়া রাজ্যের প্রবেশপথে আরও তিনজন— দুজন কম্বোডিয়ান ও একজন থাই নাগরিক— ইমিগ্রেশন আইনের ধারা ১৫(১)(সি) ও ৫৫ই লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। এসব ধারা অনুযায়ী অপরাধ হলো মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া।

মোহাম্মদ ইউসুফ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কেলানতানে অভিবাসন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে মোট ৪৯৩ জন অননুমোদিত বিদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03