সর্বশেষ

মধ্যরাতে মালয়েশিয়ার রাস্তায় প্রবাসীদের দীর্ঘ লাইন

Long queue of illegal immigrants returning home from malaysiaProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় ‘পিআরআরেএম ২.০’ কর্মসূচির আওতায় অবৈধ প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। কুয়ালালামপুরের অভিবাসন দপ্তরের সামনে প্রতিদিন ভোর থেকেই বাংলাদেশিসহ শত শত বিদেশি নাগরিক দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শুধু দেশে ফেরার সুযোগ পাওয়ার জন্য। অনেকে আগের রাত ৯-১০টা থেকেই লাইনে দাঁড়াচ্ছেন।

কুয়ালালামপুর অভিবাসন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি জানান, প্রতিদিন প্রায় ১৫০টি আবেদন গ্রহণ করা সম্ভব হয়। শুধু কুয়ালালামপুরেই গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭,৫৯৫ জন অবৈধ প্রবাসী এই সুযোগ নিয়েছেন, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও নেপালের নাগরিক। কর্মসূচির আওতায়, মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা ও নিজের খরচে বিমানের টিকিট কিনে কোনো আইনি জটিলতা ছাড়াই দেশে ফেরা যাচ্ছে।

অন্যদিকে, অভিযানে ধরা পড়লে জেল, উচ্চ জরিমানা ও রিমান্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা বা দালালের কাছে প্রতারিত হওয়া প্রবাসীরা এখন এই সুযোগকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। এই কর্মসূচিটি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate