সর্বশেষ

মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু করছে ইসি

Expatriates have not received nid cards for two yearsCity ads Investment (1)

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রম রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়ায় এই ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি শনিবার মালয়েশিয়ায় পৌঁছেছেন এবং রোববার থেকে বুধবারের মধ্যে যেকোনো এক দিনে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করবেন বলে জানা গেছে।

সরকারি আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনারের সঙ্গে রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিনও মালয়েশিয়া সফরে থাকবেন। তারা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের মূল উদ্দেশ্য হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং বিদেশে ভোটদান (ওসিভি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করা হবে যাতে তারা ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রবাসী ভোটারদের সুবিধার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup