সর্বশেষ

মালয়েশিয়ায় কনক্রিট মেশিনে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

Bangladeshi worker dies after being crushed by concrete carrying machine in malaysiaProbashir city Popup 19 03

মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরির তামান বুকিত সেনাদি এলাকার একটি নির্মাণস্থলে কনক্রিট বহনকারী মেশিনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বয়স ৩৪ বছর। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাসনি সাইদিন জানান, রাত ১০টা ১৯ মিনিটে তারা ঘটনাটির বিষয়ে জরুরি কল পান। খবর পাওয়ার পর ইস্কান্দার পুতেরি ও স্কুদাই স্টেশন থেকে সাতজন ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকর্মীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে কনক্রিট মেশিনের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সময় রাত ১১টা ১৪ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ওই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মরদেহ পরবর্তী প্রক্রিয়ার জন্য পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03