সর্বশেষ

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

Calling visa dProbashir city Popup 19 03

মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে বিদ্যমান কোটা সীমিত করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানান, বর্তমানে মালয়েশিয়ার জাতীয় কোটায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের অনুমোদন রয়েছে।

এর মধ্যে প্রায় ২৩ লাখ শ্রমিক ইতোমধ্যে কর্মরত থাকায় অবশিষ্ট সীমিত কোটায় শ্রমিক নেওয়া হবে বছরের শেষ পর্যন্ত। আগামী বছর থেকে এ কোটা আরও পাঁচ শতাংশ কমবে এবং বিদেশি কর্মীর সংখ্যা দেশটির মোট জনশক্তির সর্বোচ্চ ১০ শতাংশে সীমাবদ্ধ থাকবে।

নিয়োগ খাতে অন্তর্ভুক্ত রয়েছে কৃষি, বাগান, খনি ও সার্ভিস সেক্টরের আটটি উপখাত—যার মধ্যে হোলসেল-রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল ও স্ক্র্যাপ, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং উল্লেখযোগ্য। কনস্ট্রাকশন খাত শুধুমাত্র সরকারি প্রকল্পে সীমিত থাকবে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে অগ্রাধিকার দেওয়া হবে এমআইডিএ অনুমোদিত নতুন বিনিয়োগকে।

এবারের নিয়োগে আবেদন করার সুযোগ থাকবে শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলোর। আগের মতো কোনো এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদন করতে পারবে না। আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং অনুমোদন দেবে যৌথ কমিটি। তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা মালয়েশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03