সর্বশেষ

নামাজ বাদ দিলেই প্রবাসীদের জরিমানা-দুই বছরের জেল!

NamajProbashir city Popup 19 03

মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে জুমার নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষদের জন্য কঠোর শাস্তির বিধান করা হয়েছে। এখন থেকে বৈধ কারণ ছাড়া একবার জুমার নামাজ মিস করলেই সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা তিন হাজার রিঙ্গিত (প্রায় ৭০ হাজার টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। এর আগে টানা তিন সপ্তাহ নামাজে অংশ না নিলে এ ধরনের শাস্তির নিয়ম ছিল।

তেরেঙ্গানুর তথ্য, দাওয়াহ ও শরিয়াহ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ খলিল জানান, এই শাস্তি কেবলমাত্র শেষ উপায় হিসেবে কার্যকর করা হবে। নিয়মিত সতর্কবার্তা ও স্মরণ করানোর পরও যদি কেউ নামাজ বাদ দেয়, তখনই তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, রাজ্যজুড়ে মসজিদের প্রাঙ্গণে সতর্কতামূলক ব্যানার ঝোলানো হচ্ছে, যাতে মুসলিম সমাজ বুঝতে পারে জুমার নামাজ আদায় কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবাসী মুসলিমদের জন্য এই নিয়ম গুরুত্বপূর্ণ, যাতে তারা বিদেশে থেকেও ধর্মীয় দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন।

ড. খলিল জানান, আইন বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও তেরেঙ্গানু ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট (জেএইচইএটি) যৌথভাবে টহল ও নজরদারি চালাবে। পাশাপাশি জনগণের অভিযোগও গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, এ বিধানটি ২০১৬ সালে পাস হওয়া শরিয়াহ ক্রিমিনাল অপরাধ আইন (তাকজির)-এর সংশোধিত সংস্করণের অংশ। সংশোধনের ফলে এখন একবার নামাজ মিস করলেও অভিযুক্তকে শাস্তির আওতায় আনা সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03