সর্বশেষ

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

Delhi Jugantor 6acc784fdc8b1Web Popup (3)

প্রবল বর্ষণ ও তীব্র ঝোড়ো হাওয়ার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া ভবন (আইএমডি)। সোমবার (১২ অক্টোবর) সকালের টানা ও ভারী বৃষ্টিতে দিল্লির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে মূল সড়কগুলোতে যান চলাচলে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

Delhi rain

আইএমডি সোমবার সকাল ৬টায় দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানায়, রাজধানী ও আশপাশের এলাকায় ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে মধ্য দিল্লির করোলবাগের ঝান্ডেওয়ালান মন্দিরের আশপাশসহ বেশ কিছু নিচু এলাকায় মারাত্মক পানিবদ্ধতা সৃষ্টি হয়।

Delhi 6a9af46a018bc

সড়কে পানি জমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং জলমগ্ন পথগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে স্বস্তির খবর হলো, সোমবার সকালের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকলেও নতুন করে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup