Long Popup (2)
সর্বশেষ

৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী, অতঃপর…

Web Image Copy 20260825City

প্রেমিকার ভালোবাসার অভিনব এক বহিঃপ্রকাশে আনন্দিত হওয়ার বদলে উল্টো বিপাকে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক যুবক। প্রেমিকার দেওয়া লিপস্টিকের তিন হাজার ৪০০টি চুমুর দাগে ঢাকা একটি গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই যুবককে ট্রাফিক আইন ভাঙার দায়ে পাঁচ হাজার ৫০০ রুপি জরিমানা গুনতে হয়েছে। অভিনব এই ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের বরাতে এই খবর প্রকাশ্যে এসেছে।

গোয়ালিয়র ট্রাফিক পুলিশের পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সিটি সেন্টার এলাকায় গাড়িটিকে চলাচল করতে দেখে তদন্ত শুরু করে পুলিশ এবং থাটিপুর এলাকা থেকে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে শনাক্ত করা হয়। এরপর তাঁকে থানায় ডেকে নিয়ে মোটরযান আইনের আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

গাড়ির মালিক আদিত্য জানান, মূলত বিদেশে এমন একটি প্রবণতা বা ট্রেন্ড দেখে অনুপ্রাণিত হয়ে তাঁর প্রেমিকা গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় ব্যয় করে তিনি গাড়ির চারপাশে লিপস্টিকের এই তিন হাজার ৪০০টি চুমুর দাগ দেন এবং পরে সেই দৃশ্যের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে গাড়িতে এ ধরনের পরিবর্তন আনা যে আইনের চোখে অপরাধ বা ট্রাফিক আইন লঙ্ঘনের শামিল, তা আদিত্য জানতেন না। শেষ পর্যন্ত পুলিশের নির্দেশ পাওয়ার পর তিনি জরিমানা পরিশোধ করার পাশাপাশি গাড়ি থেকে লিপস্টিকের সব দাগ পরিষ্কার করে ফেলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate