Long Popup (2)
সর্বশেষ

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

Sa 129.1787632962City

ভারতের উত্তর প্রদেশের একটি বেসরকারি স্কুলে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা এক ছাত্রীর আবেদন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। গত ২১ আগস্ট দেওয়া এক রায়ে আদালত জানান, হিজাব পরা ইসলামের এমন কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়, যা পালন না করলে ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তনের কোনো আইনি অধিকার শিক্ষার্থীর নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি মাধ্যমিক পাস করার পর একই বেসরকারি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সময় ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে মায়ের মাধ্যমে আদালতে আবেদন করেছিলেন ওই ছাত্রী। আবেদনে দাবি করা হয়েছিল, ইসলামে হিজাব পরা একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন এবং ষষ্ঠ শ্রেণি থেকেই তিনি হিজাব পরে স্কুলে আসছেন। তবে বিচারপতি জে জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। আদালত পর্যবেক্ষণে জানান, বিভিন্ন শ্রেণিতে ওই ছাত্রীর তোলা ছবি পর্যালোচনা করে তাঁকে বা একই ধর্মীয় সম্প্রদায়ের অন্য কোনো ছাত্রীকে হিজাব পরতে দেখা যায়নি। এ ছাড়া হিজাবকে অপরিহার্য ধর্মীয় অনুশীলন প্রমাণের মতো সুনির্দিষ্ট কোনো ভিত্তিও আবেদনে তুলে ধরা হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকবিধি নিয়ে আদালত আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম যদি বৈষম্যহীন এবং শৃঙ্খলা ও সমতা বজায় রাখার উদ্দেশ্যে সবার জন্য সমানভাবে কার্যকর করা হয়, তবে নিজস্ব পোশাকবিধি বাস্তবায়নের অধিকার ওই প্রতিষ্ঠানের রয়েছে। নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক হলে এর সঙ্গে ব্যক্তিগত পছন্দের পোশাক যুক্ত করলে ইউনিফর্মের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। শুনানিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে এবং সবার জন্য একই পোশাকবিধি কার্যকর থাকায় কাউকে বিশেষ ছাড় দিলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হতে পারে। শুনানিতে উত্তর প্রদেশ সরকার ও সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনও (সিবিএসই) ওই ছাত্রীর আবেদনের বিরোধিতা করে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate