সর্বশেষ

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি ও ব্যাংক থেকে মিলল ১০ লাখ টাকা

6b6b4030ba94e82830ff0c4da1aaca53 6a8bf2953c3eaWeb Popup (3)

ভারতের কর্ণাটক রাজ্যে রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা এক বৃদ্ধার মৃত্যুর পর তাঁর বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। ৬৯ বছর বয়সী নূর নামের ওই নারী গত ১৯ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে মারা যান। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে জমানো মুদ্রা এবং ব্যাংকে গচ্ছিত অর্থ মিলিয়ে মোট ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকার সমান।

কর্ণাটকের মান্ডিয়া অঞ্চলের ইস্ট থানার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লার বাসিন্দা ছিলেন নূর। দীর্ঘদিন ধরে তিনি সম্পূর্ণ একাকী নিজ বাড়িতে বসবাস করতেন এবং এলাকার রাস্তাঘাট ও ট্রাফিক সিগন্যালে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা মিলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। এরপর তাঁর বাড়িতে থাকা বিভিন্ন ব্যাগে বিপুল পরিমাণ জমানো মুদ্রার খোঁজ মেলে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে ভিক্ষা করে পাওয়া এসব খুচরা মুদ্রা তিনি পরম যত্নে ওই ব্যাগগুলোতে জমিয়ে রাখতেন।

বাড়িতে পাওয়া এসব মুদ্রা গণনার পাশাপাশি ওই নারীর ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ নেওয়া হলে সেখানেও জমা থাকা বড় অঙ্কের অর্থের সন্ধান মেলে। সব মিলিয়ে এই বিশাল অর্থের হিসাব পেয়ে রীতিমতো হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে ওই নারীর মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই হয়েছে, তাই এই ঘটনায় থানায় কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup