Long Popup (2)
সর্বশেষ

মেট্রোর বড় পদে এবার চাকরি পেল বিড়াল

Cat india 20260824City

ভারতের মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে ঘুরে বেড়ানো আদা রঙের এক বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। যাত্রীদের রসিকতার জেরে শেষ পর্যন্ত ওই বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ বা প্রধান বিড়াল কর্মকর্তা নামের এক মজাদার পদ দিয়েছে খোদ মেট্রো কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলা এই মজার খবরটি জানা গেছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো ওই বিড়ালটি নিয়মিত যাত্রীদের কাছে বেশ পরিচিত মুখ। সম্প্রতি সন্দেশ সামন্ত নামের এক যাত্রী স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেই পোস্টে তিনি মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করে রসিকতা করে লেখেন, স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দেওয়া হোক, কারণ সে আপাতত বিনা বেতনে কাজ করছে।

যাত্রীর সেই রসিকতাকে বেশ ভালোভাবেই গ্রহণ করে মেট্রো কর্তৃপক্ষ। তারা আনুষ্ঠানিকভাবে বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ পদে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে এক বার্তায় লেখে, তাদের নতুন এই কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন করা, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে। কর্তৃপক্ষের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও হাস্যরসের বন্যা বয়ে যায়। এক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রতিদিন সকালে তিনি স্টেশনে ওই বিড়ালটিকেই খোঁজেন। আরেকজন রসিকতা করে বিড়ালটিকে ‘চিফ মাউস ক্যাচার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে নিয়োগ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate