ভারতের পুনের বারামতি বিমানবন্দরে একটি বিমান জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানের বেশ ক্ষতি হয়েছে।
সংবাদ অনুযায়ী, রবিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর সীমানার ভেতরে রানওয়ে থেকে অল্প দূরে এই দুর্ঘটনা ঘটে। এটি ছিল বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি এই একই বিমানবন্দরের কাছে লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছিলেন।
অজিত পাওয়ারের সেই মর্মান্তিক দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ৬৬ বছর বয়সী এই এনসিপি নেতার দেহরক্ষী, সহকারী এবং দুই ককপিট ক্রু নিহত হন। ঘটনাটির তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যা আগামী বছরের জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।










