Long Popup (2)
সর্বশেষ

কারাগারে প্রেমিককে দেখতে ১০টি বুলেট নিয়ে হাজির স্কুলছাত্রী

235 1786r250486ProbashircityWebPopupUpdate

জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে পড়েছে এক স্কুলছাত্রী। তল্লাশির সময় তার কাছ থেকে ১০টি তাজা গুলি, একটি জাল আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোন্ডায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার গোন্ডা ডিভিশনাল জেলে এ ঘটনা ঘটে। কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই কিশোরী হর্ষু কাশ্যপ নামের এক বন্দির সঙ্গে দেখা করতে আরও এক ব্যক্তিকে নিয়ে কারাগারে এসেছিল। কিন্তু প্রধান ফটকে নিয়মিত তল্লাশির সময় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। কারা কর্মকর্তা আফতাব আলম আনসারি জানান, ওই কিশোরী নিজের যে নাম বলেছিল, তার সঙ্গে আধার কার্ডের নামের কোনো মিল ছিল না। এরপর তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি তাজা গুলি, জাল আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই কারাগারের আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পরে ওই কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করা সামগ্রীসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোরী তার আসল পরিচয় প্রকাশ করে। সে দাবি করে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্স করা পিস্তলের।

জিজ্ঞাসাবাদে কিশোরী আরও জানায়, তার বাবা অত্যন্ত রাগী স্বভাবের। মেয়ের জেলে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানতে পারলে তিনি কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেন—এমন আশঙ্কা থেকেই সে পিস্তল থেকে গুলিগুলো সরিয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছিল। তবে গুলিগুলো কীভাবে তার কাছে এল এবং জাল আধার কার্ড ব্যবহারের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate