Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে গাড়ির ধাক্কা

Kolkata airport indigo incident 2026 04 08 07 48City

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি উড়োজাহাজের ইঞ্জিনে সজোরে ধাক্কা দিয়েছে একটি গাড়ি। তবে ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর ওই উড়োজাহাজটি (ফ্লাইট নম্বর ৬ই-৬৬৬৩) বিমানবন্দরের ৫১ নম্বর বে-তে পার্ক করা ছিল। এর অদূরেই দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উড়োজাহাজটির ডান দিকের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে উড়োজাহাজের ইঞ্জিন ও গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়।

Screenshot

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কলকাতা থেকে আসামের গুয়াহাটিতে যাওয়ার নির্ধারিত সূচি ছিল। যাত্রার আগে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন ও প্রয়োজনীয় কারিগরি রক্ষণাবেক্ষণের জন্যই সেটিকে তখন গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল। আর ঠিক সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।

Image

দুর্ঘটনায় উড়োজাহাজটির ইঞ্জিনের ক্ষতি হওয়ায় সেটি দিয়ে তাৎক্ষণিক ফ্লাইট পরিচালনা বাতিল করা হয়। তবে যাত্রীদের ভোগান্তি এড়াতে ও তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুবিধার্থে সংস্থাটির পক্ষ থেকে দ্রুত একটি বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate