Long Popup (2)
সর্বশেষ

পুকুরে বিমান বিধ্বস্ত, দড়ি লাগিয়ে টেনে উদ্ধার

In the aircraft engineProbashircityWebPopupUpdate

উড়তে উড়তে একটি পুকুরে গিয়ে আছড়ে পড়েছে ভারতীয় বিমানবাহিনীর এই মাইক্রোলাইট বিমান। বুধবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বামরাউলি বিমানঘাঁটি থেকে নিয়মিত অনুশীলনের জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে হঠাৎ বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে পাইলটরা সেটিকে জনবসতিহীন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শেষ পর্যন্ত দুই আসনের ওই ছোট বিমানটি ডোবায় গিয়ে আছড়ে পড়ে। আচমকা বিমান পড়ার শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং পুকুরে পড়ে যাওয়া বিমানটিকে দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা শুরু করে।

ভারতীয় বিমানবাহিনী এবং স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, এই দুর্ঘটনায় কোনো বেসামরিক নাগরিক বা সম্পদের ক্ষতি হয়নি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিমানে থাকা দুই পাইলটই অক্ষত ও নিরাপদ রয়েছেন। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনশূন্য স্থানে ‘নিরাপদে জরুরি অবতরণ’ করানোর প্রচেষ্টায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং যান্ত্রিক ত্রুটির উৎস অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি ‘কোর্ট অব ইনকোয়ারি’ গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate