Long Popup (2)
সর্বশেষ

বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!

TunishirioProbashircityWebPopupUpdate

ভারতের টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাঁচ মাসের প্রেমিক সুজিত বসুর সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে এই সাক্ষাৎ যে তাদের সম্পর্ককে পরিণয়ে রূপ দেবে, তা নায়িকা নিজেও কল্পনা করেননি। ঘটনাটি এতটাই আকস্মিক যে নায়িকা নিজেই জানিয়েছেন—সবকিছু যেন সিনেমার দৃশ্যের মতো ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, লাস ভেগাসের একটি পাঁচতারকা হোটেলে ঘনিষ্ঠ কিছু পরিজনের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির বেশ কিছু মুহূর্ত ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং টালিগঞ্জে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, পাত্র সুজিত বসু পেশায় আইটি ইঞ্জিনিয়ার এবং দীর্ঘ ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। তনুশ্রীর সঙ্গে তার পরিচয় পুরোনো হলেও প্রেমের সম্পর্কের বয়স মাত্র পাঁচ মাস। এই সংক্ষিপ্ত সময়ের সম্পর্কই শেষ পর্যন্ত তাদের আজীবনের বন্ধনে আবদ্ধ করেছে।

বিয়ের আকস্মিকতা নিয়ে তনুশ্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, তার যুক্তরাষ্ট্রযাত্রার উদ্দেশ্য ছিল কেবল ঘোরাঘুরি ও কয়েকদিন একান্ত সময় কাটানো। বিয়ের পরিকল্পনা ছিল না। তবে লাস ভেগাসে অবস্থানকালে সুজিত হঠাৎই বিয়ের প্রস্তাব দেন। এরপর আর দেরি নয়—রাতারাতি ঠিক হয়ে যায় বিয়ের স্থান, প্রস্তুত হয় লেহেঙ্গা ও গহনা।

তনুশ্রীর ভাষায়, পুরো ঘটনাই এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি বলেন, “সবটাই যেন স্বপ্নের মতো। বুঝতেই পারিনি এত দ্রুত এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে।” আকস্মিক হলেও এই বিয়ে বর্তমানে টালিগঞ্জসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়ে উঠেছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate