সর্বশেষ

বিয়ের দিন সড়ক দুর্ঘটনায় নববধূ আহত, হাসপাতালে হলো বিয়ে

Bride injured in road accident on wedding day, wedding held in hospitalProbashir city Popup 19 03

ভারতের কেরালায় বিয়ের ঠিক আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নববধূকে হাসপাতালে গিয়ে বিয়ে করলেন হবু বর—এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে শুক্রবার (২১ নভেম্বর)। থাম্বলি এলাকায় নির্ধারিত বিয়ের অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হলেও দুর্ঘটনার কারণে অনিশ্চয়তা তৈরি হয়। তবে হবু বর তার সিদ্ধান্তে অটল থেকে হাসপাতালে গিয়ে বিয়ে সম্পন্ন করেন।

স্থানীয় সংবাদমাধ্যম মানোরামা নিউজ জানায়, নববধূ কুমারাকুমে বিয়ের সাজসজ্জা করার জন্য যাচ্ছিলেন। ওই সময় তার বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে লেক সোর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়।

বিয়ের পূর্বনির্ধারিত তারিখ থাকায়, নববধূর সম্মান ও দুই পরিবারের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে হবু বর হাসপাতালেই বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নেন। চিকিৎসক, নার্স এবং দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়।

যদিও অনুষ্ঠানটি হাসপাতালেই সীমাবদ্ধ ছিল, দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ-উল্লাসের মাধ্যমে বিশেষ মুহূর্তটি উদযাপন করেন। পরিবারের সদস্যদের মতে, নববধূ সুস্থ হয়ে উঠলে ঐতিহ্যবাহী নিয়মে পুনরায় বড় পরিসরে বিয়ের আয়োজন করা হবে।

এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03