সর্বশেষ

সাবেক প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ স্বামীর, যে কাণ্ড ঘটালেন স্ত্রী…

Husband's 'love reaction' to ex girlfriend's photo, wife's incidentProbashir city Popup 19 03

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায় স্বামীর মোবাইল ফোনে প্রাক্তন প্রেমিকার ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ ও অনুপযুক্ত বার্তা খুঁজে পেয়ে দাম্পত্য কলহের জেরে দুই পরিবারে ব্যাপক মারামারি হয়েছে। শেষ পর্যন্ত দুই নারীসহ মোট তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ধূপগুড়ির ডোমোহানি গ্রামে বসবাসকারী রুবিনা স্বামী শাহজাহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার এক সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ বার্তা আদান–প্রদান দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বামীকে প্রশ্ন করেন। দু’জনের মধ্যে প্রথমে তর্ক এবং পরে হাতাহাতি শুরু হয়।

পরিস্থিতি জটিল হলে রুবিনা তার বোন বিউটি পারভীনকে ফোন করে রক্ষা করার অনুরোধ জানান। বিউটি ঘটনাস্থলে গেলে শাহজাহান ও তার পরিবারের সদস্যরা তাকে পিটিয়েছেন বলে অভিযোগ। বিউটির দাবি, শাহজাহানের বোন রাবেয়া তাকে বালতি ও কোদাল দিয়ে আঘাত করেছেন, এতে তার মাথায় গুরুতর জখম হয়।

ঘটনার সময় শাহজাহানের মা-ও আহত হন বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের স্থানীয় সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ নেওয়া হয়েছে এবং দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03