সর্বশেষ

হাসপাতালে ভয়াবহ আগুন, আইসিইউয়ে ৬ রোগীর মৃত্যু

Hospital fire kills 6 patients in icuCity ads Investment (1)

জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে ভারতের রাজস্থানের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় নিউরো আইসিইউ বিভাগে ১১ জন রোগী ভর্তি ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন শুরু হয়ে দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয় রোগীর মৃত্যু হয়—চারজন পুরুষ ও দুইজন নারী। আহতদের দ্রুত অন্য ওয়ার্ডে সরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন সিকরের পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনার বাহাদুর।

দুর্ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি চিকিৎসক ও প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম বলেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে, আহতদের দ্রুত সুস্থ করা এখন সরকারের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষুব্ধ রোগীদের স্বজনরা অভিযোগ করেন, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীরা পালিয়ে যান এবং উদ্ধারকাজে অংশ নেননি। তাদের দাবি, যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এত প্রাণহানি ঘটত না।

অগ্নিকাণ্ডে হাসপাতালের বেশ কিছু যন্ত্রপাতি, কাগজপত্র ও নথি পুড়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রোগীদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। হাসপাতালের এক কর্মী বিকাশ বলেন, “আমরা অপারেশন থিয়েটার থেকে ছুটে এসে কয়েকজন রোগীকে বের করতে সক্ষম হই, তবে ঘন ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে।” ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও ধোঁয়ার তীব্রতার কারণে উদ্ধারকাজে বিলম্ব ঘটে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup