সর্বশেষ

পণ্য দেওয়ার সময় নারীকে ইচ্ছে করে স্পর্শ করল ডেলিভারিম্যান (ভিডিও)

Delivery man intentionally touches woman while delivering goods (video)Probashir city Popup 19 03

ভারতের মুম্বাইয়ে এক নারীকে পার্সেল দিতে গিয়ে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক ডেলিভারিম্যানের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া ঘটনাটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ব্লিংকিট-এর এক কর্মীর মাধ্যমে।

ভুক্তভোগী নারী এক্স (পূর্বে টুইটার)–এ প্রকাশিত এক ভিডিওতে জানান, পণ্য ডেলিভারির সময় ওই ডেলিভারিম্যান তার বুকে হাত দেন। তিনি তৎক্ষণাৎ পেছনে সরে যান এবং ঘটনাটি ভিডিওসহ কোম্পানিকে জানান। প্রথমে ব্লিংকিট অভিযোগটি গুরুত্ব না দিলেও ভিডিও প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করা হয়।

ওই নারী এক্সে লিখেছেন, “ডেলিভারির সময় আমাকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে অভিযোগ জানাই। ভারতে নারীর নিরাপত্তা কি কোনো মজা? ব্লিংকিটের উচিত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” পরে ব্লিংকিট তার কাছে ক্ষমা চেয়ে জানায়, সংশ্লিষ্ট ডেলিভারিম্যানের চাকরি বাতিল করা হয়েছে এবং প্রয়োজনে সরাসরি যোগাযোগের আহ্বান জানায় কোম্পানিটি।

এদিকে ঘটনাটি নজরে আসার পর মুম্বাই পুলিশও নারীটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, “আমরা আপনাকে ফলো করেছি, অনুগ্রহ করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য দিন।”

তবে ভিডিওটি সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ বলছেন, ঘটনাটি হয়তো দুর্ঘটনাবশত ঘটেছে, কিন্তু বেশিরভাগ দর্শকই মনে করছেন—ভিডিও স্পষ্টভাবে প্রমাণ করে যে এটি ইচ্ছাকৃত আচরণ ছিল। ঘটনাটি নারীর নিরাপত্তা ও ডেলিভারি কর্মীদের আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03