সর্বশেষ

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার

ঢাকায় ভারতীয় দূতাবাসCity ads Investment (1)

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে সংঘটিত হামলার প্রতিক্রিয়ায় ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। দেশজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-জনতার প্রতিবাদ ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাত থেকেই দূতাবাসের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও আশপাশের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার

এছাড়া, গুলশান ও প্রগতি সরণি এলাকায় ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। যদিও এই ধরনের চৌকি আগে থেকেই ছিল, তবে এই ঘটনার পর তাদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস এলাকায় কোনো নির্দিষ্ট হুমকি নেই। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03