সর্বশেষ

স্বর্ণের বারসহ মালয়েশিয়ান নাগরিক আটক

স্বর্ণের বারসহ মালয়েশিয়ান নাগরিক আটকCity ads Investment (1)

১২টি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে থেকে উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১ কেজি বলে জানা গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন। তিনি বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup