সর্বশেষ

পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ: তৌফিক

পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ তৌফিকProbashircityWebPopupUpdate

সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তৌফিক হাসান বলেন, পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাচাই করছে।

এ সময় ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, এটি দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয়। এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত ১০০ দিনে অগ্রগতি সীমিত। তবে আগামী দিনে অগ্রগতি হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়’, যোগ করেন তৌফিক হাসান।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক হবে। দুদেশের সম্পর্ক এর মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করা যাচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate