সর্বশেষ

প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব: জামায়াত আমির

প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব জামায়াত আমিরProbashir city Popup 19 03

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকব। এ ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’ বুধবার লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট রফিক হায়দারর সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহ্দীর পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সঙ্গে আপোষহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘‘গরিবের বউ সবার ভাবির’’ মত আচরণ করছে। আমরা কারও ভাবি হব না, এ থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই।’

জামায়াত কেমন বাংলাদেশ চায়, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মত হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য ৬ ঘণ্টা কাজ করার সুযোগ দেয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে।’

সংখ্যালঘুদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিসেবে কাউকে বিবেচনা করব না। আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্ম-কর্ম করে যাবে। দেশ গড়তে রাইট ম্যান ইন রাইট প্লেস নীতি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাই।’

মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ’র সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান,ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআইর লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআইর মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, দা সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কাদির।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03