সর্বশেষ

আসিফ নজরুলকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

আসিফ নজরুলকে হেনস্তা জড়িতদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারেরProbashircityWebPopupUpdate

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে গিয়ে হেনস্তার শিকার হন।

জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে সরকার। সরকারের এই উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপও নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার সঙ্গে প্রটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।

এই ঘটনার সঙ্গে আওয়ামী আমলে জেনেভা মিশনে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যোগসূত্র থাকতে পারে বলে রিপোর্ট পেয়েছে ঢাকা। সেই রিপোর্টের আলোকে লেবার কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

একইসঙ্গে লোকাল স্টাফ হিসেবে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে। হেনস্তার ঘটনার তিন মাস্টারমাইন্ডসহ প্রায় সবাইকেই শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে, ওই ঘটনার পর বিদেশস্থ বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে দু’টি বিষয় উল্লেখ করা হয়। এতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরকালে যথাযথ প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূতসহ সবাইকে সর্বতোভাবে সচেষ্ট থাকতে বলা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate