সর্বশেষ

ছাত্রলীগ নিষিদ্ধে ‘খুশি’ গয়েশ্বর বললেন ‘খুবই দুঃসাহসিক কাজ’

ছাত্রলীগ নিষিদ্ধে ‘খুশি’ গয়েশ্বর বললেন ‘খুবই দুঃসাহসিক কাজ’City ads Investment (1)

ছাত্রলীগ নিষিদ্ধ করাকে ‘খুবই দুঃসাহসিক কাজ’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধে আমরা আপত্তি করছি না। খুশি হয়েছি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জামায়াতে ইসলামীর অনেক লোককে ফাঁসি দিয়েছে এবং অত্যাচারও করেছে। জামায়াতে ইসলামী কিন্তু হাসিনার মতো একটা ফ্যাসিবাদীকে নিষিদ্ধ ঘোষণা করেনি। তাই বলছি, পাপকে ঘৃণা করেন পাপীকে নয়।

যারা বিভিন্ন সংগঠনের নামে মানুষকে হত্যা, গুম, নির্যাতন করেছে তারা তো আরামে আছে। তাদেরকে ধরে ধরে বিচার করেন। অন্যায় করলে তার পরিণাম কী হয় সেটির দৃষ্টান্ত স্থাপন করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণঅভ্যুত্থানের পর এতগুলো লোক সীমান্ত অতিক্রম করল, বিদেশে চলে গেল। কে তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে? এর জবাব কার কাছে চাইব? কে দেবে এই জবাব?

যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, তারা সেখানে গেল কিভাবে? অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে বিদেশে যাওয়ার সুযোগ কারা করে দিলো। এর জবাব কি সরকার দেবে?

গয়েশ্বর বলেন, ‘জনগণ তো তাদের আল্লাহ-ভগবানের মতো বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন। তারা যদি অনন্তকাল ক্ষমতায় থাকতে চান তাহলে তখন আমরা অবিশ্বাস করব কিভাবে। এ সরকার আমাদের বিশ্বাস ও জনগণের আস্থা ভঙ্গ করুক সেটা আমরা চাই না।

নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার আমরা ততটুকু সময় দেবো। সেই সময়টা অতিক্রম হয়ে গেলে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঘরে বসে থাকবে না।

অতীতে রাজপথে থেকে তেমনভাবে সংগ্রাম করেছি, ভবিষ্যতেও করব। আমরা শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চাই।

জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাগ্রত বাংলাদেশ নামের এক সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায়।

জাগ্রত বাংলাদেশের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য দেন।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=Bap2QVShu4Q

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup