সর্বশেষ

বাবা গ্রেপ্তার হওয়ায় প্রবাসী ছেলের বিয়ের অনুষ্ঠান স্থগিত

বাবা গ্রেপ্তার হওয়ায় প্রবাসী ছেলের বিয়ের অনুষ্ঠান স্থগিতWeb Popup (3)

বাবা গ্রেপ্তার হওয়ায় প্রবাসী ছেলের বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে গত সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গ্রেপ্তার হন রিপন ( ৪৫) নামের স্বেচ্ছাসেবক লীগের নেতা।

তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। রিপন গ্রেপ্তার হওয়ার পর দিন মঙ্গলবার (২২অক্টোবর) তার দুবাই প্রবাসী ছেলে রনির বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয় বলে পরিবারের দাবি।

এদিকে, গ্রেপ্তারকৃত রিপনকে গত ৫ আগস্ট বিকেলে সিংগাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা,ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মো: আ: মুত্তালিব নিশ্চিত করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup