সর্বশেষ

পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার

পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

কানাডায় পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি আল-আমিন। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে। এরপর শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফারুক শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নিহত মামলার আসামি ফারুক।

জানা গেছে, যুবলীগ নেতা ফারুক হাওলাদার আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এর সুবাদে এলাকায় দলাদলি, হানাহানি ও দঙ্গা বাঁধানোতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করতেন। সর্বশেষ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান।

জাজিরা থানা সূত্রে জানা যায়, ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামি। এছাড়াও ফারুক হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি।

জাজিরা থানার ওসি আল-আমিন বলেন, বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তাকে হেফাজতে নেই। পরে তাকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate