সর্বশেষ

সেই খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

সেই খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিলProbashircityWebPopupUpdate

৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করার আদেশ জারি করেছিল।

এই খাস্তগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মামলা করেছিলেন। তখন তিনি মালয়শিয়ায় বাংলাদেশ দূতাবাসে ডেপুটি হাইকমিশনার পদে নিয়োজিত ছিলেন।

মামলা করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান রোববার (০৬ অক্টোবর) বিকেলে বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ বিতর্কিত হন পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীর। তাকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর নেতিবাচক প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। তারা খাস্তগীরের নিয়োগ বাতিলের দাবি তোলেন।

এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায়, খোরশেদ আলম খাস্তগীর মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন।

খাস্তগীর বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ২০তম ব্যাচের একজন পেশাদার কূটনীতিক। তিনি ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খাস্তগীর নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব এবং ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate