সর্বশেষ

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৬

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৬City ads Investment (1)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় শিশুসহ ছয়জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ অক্টোবর) সকালে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) পিএম মামুন রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ছয়জনকে আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি অভিযোগ দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে আটক করে বিকেলে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন পানবাড়ি বিজিবি।

আটক ছয়জন হলেন- সিরাজগঞ্জ সদরের মৃত রতন ঘোষের ছেলে শ্রী মানিক ঘোষ (৩৭), মানিক ঘোষের স্ত্রী পুজা সাহা (৩০), মানিক ঘোষের মেয়ে নমতা ঘোষ (১২) ও পুজাতা ঘোষ (৩) এবং বাদল চন্দ্রের স্ত্রী কনিকা ঘোষ (৫০)। অপরজন বেলাল হোসেন (২৫) পাটগ্রাম উপজেলার দহগ্রাম (পাঙ্গেরটারী) রহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় অবৈধভাবে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের আঙ্গোরপোতা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দালালচক্রের সদস্য স্থানীয় বেলাল হোসেনসহ ছয়জনকে আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup