সর্বশেষ

আজ থেকে শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

আজ থেকে শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধProbashir city Popup 19 03

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে  মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর প্রতিদিন রাতে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। বিমান বন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, আগামী ১৪ দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরইমধ্যে এসব তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03