সর্বশেষ

সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

Image 45482 1727164253ProbashircityWebPopupUpdate

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে আজ সকাল ১১টার দিকে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করেছেন তারা।

ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/সাব পিলার ৬-এ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশি ভুখণ্ডে ঢুকে পড়েন। এসময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছে।

পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দিতে প্রক্রিয়া চালাচ্ছেন তারা বলেও জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate