সর্বশেষ

অভিযানকালে সশস্ত্র ডাকাত দলের সংঘর্ষে সেনা কর্মকর্তা নিহত

Fb33c2e6070473dbc4b10d10c14926ff1bdb76fdcf82f741City ads Investment (1)

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় ডাকাতি প্রতিরোধ অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার (২৩)। অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী সোমবার সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এ সেনা কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানজিম ছারোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ডুলাহাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটকসহ ১টি দেশিয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আর ৩ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। মেধাবী এ তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

দেশমাতৃকার সেবায় এ তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup