সর্বশেষ

বিমানবন্দরে তল্লাশির নামে প্রবাসীর চকলেট খেয়ে নিলো ৩ কর্মকর্তা

Shahjalal 66eaa88514d25ProbashircityWebPopupUpdate

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

বরখাস্ত কর্মকর্তারা হলেন- মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম স্বাক্ষরিত আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করেন ওই কর্মকর্তারা। তারা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েক জন চকলেট বের করে নেন এবং কয়েকজন সেই চকলেট খান। বিষয়টি দেখে অন্য এক যাত্রী পরে ফেসবুকে স্ট্যাটাস দেন।

যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে প্রত্যাহার করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate