Long Popup (2)
সর্বশেষ

থানার লুট হওয়া আগ্নেয়াস্ত্র মিলল কবরস্থানে

Thana 20240911092536ProbashircityWebPopupUpdate

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া এক রাউন্ড কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভা সুন্দরপুর গ্রামে এক কবরস্থান থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাব বাড়ি সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থানায় হামলা চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত আছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate