সর্বশেষ

চাঁদাবাজির সত্যতা পেয়েও যে কারণে যুবদল নেতাকে ছেড়ে দিলো পুলিশ

Ctg jubodal detention 20240908002935Web Popup (3)

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় চাঁদা দাবির অভিযোগে ফজলুল করিম নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। আটক ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, শনিবার বিকেলে হালিশহর থানার বড়পুল এলাকায় আবুল খায়ের গ্রুপের একটি স্ক্র্যাপ গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করেন ফজলুল করিম ও তার সহযোগীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি টিম। তারা চাঁদা দাবির প্রাথমিক সত্যতা পেয়ে ফজলুলকে আটক করে হালিশহর থানায় হস্তান্তর করে।

পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, ঘটনার পর থেকে ফজলুলকে ছাড়াতে তৎপরতা শুরু করে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। সীতাকুণ্ডে বাড়ি বিএনপির এক কেন্দ্রীয় নেতা তদবির করেন এ ঘটনায় কাউকে বাদী না হতে। এ কারণে চাঁদাবাজি মামলার বাদী হননি কেউ। ফলে ফজলুলকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। রাত ১০টার দিকে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা ফজলুল দলবল নিয়ে অকারণে গাড়িটি আটকে রেখেছিলেন। ওইসময় তিনি গাড়ির মালিকের কোনো প্রতিনিধি এসে সমঝোতা না করা পর্যন্ত গাড়িটি ছাড়বেন না বলে হুমকি দেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup