সর্বশেষ

মধ্য রাতে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৬

0b96706653fc5be424ee0cWeb Popup (3)

পোশাকসহ শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যে রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

আশুলিয়া থানার ওসি মাসউদুর রহমান জানান, আটককৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তারসহ নাশকতার উদ্দেশে পরিকল্পিতভাবে পোশাক শ্রমিকদের উসকে দেয়। শ্রমিকদের মধ্য অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয় বহিরাগতদের।

গত কয়েক দিন বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup