বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার (২৪ আগস্ট) রাত ১টার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা করে সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতি বিবেচনা করে, আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।






![]](https://probashtime.net/wp-content/uploads/2026/05/unnamed-file.webp)



